দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের নার্স ওয়েটিং রুমে রবিবার গভীর রাতে আগুন লেগে যায়। আগুন ছড়িয়ে পড়ে সার্জিক্যাল ওয়ার্ডেও। কোন ক্রমে আগুন নিয়ন্ত্রণে আনে হাসপাতালের কর্মীরা। অবশ্য রাতে দমকলের ইঞ্জিন এলেও তার আগেই আগুন নিয়ন্ত্রণ চলে আসে। যদিও কোন ক্ষয়ক্ষতির খবর নেই। সোমবার সকালে এই ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন জেলা স্বাস্থ্য দফতরের কর্মীরা। অবশ্য এ বিষয়ে মুখ খুলতে চায়নি জেলা প্রশাসনের কোন আধিকারিক।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/4hhDkvXmZEo